ঢাকা  বৃহস্পতিবার, ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeখেলামার্তিনেস ও মেসিকে নিয়ে স্কালোনির বিশেষ পরিকল্পনা

মার্তিনেস ও মেসিকে নিয়ে স্কালোনির বিশেষ পরিকল্পনা

 ক্রীড়া ডেস্ক: এক ম্যাচ বাকি থাকতেই ‘জে’ গ্রুপের শীর্ষ দল হিসেবে ৩২ দলের রাউন্ড নিশ্চিত করেছে  আর্জেন্টিনা। আগামী ২৮ জুন বাংলাদেশ সময় সকাল ৮ টায় জর্ডানের মুখোমুখি হবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

এই ম্যাচে কোচ লিওনেল স্কালোনি বেঞ্চের খেলোয়াড়দের ঝালিয়ে নিতে একটি বিকল্প একাদশ মাঠে নামাতে পারেন। তবে সেই একাদশেও দেখা যেতে পারে নিয়মিত দুই তারকা এমিলিয়ানো মার্তিনেস ও লিওনেল মেসিকে।

আর্জেন্টাইন সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, ডান হাতের অনামিকা আঙুলের ফ্র্যাকচার থেকে পুরোপুরি সেরে উঠেছেন অ্যাস্টন ভিলার গোলরক্ষক মার্তিনেস। তিনি নিজেই এই ম্যাচে খেলতে আগ্রহী। মাঠে নামার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে কোচিং স্টাফদের সাথে আলোচনায় বসবেন তিনি। তবে ধারণা করা হচ্ছে, জর্ডানের বিপক্ষে শুরু থেকেই পোস্টের নিচে দাঁড়াবেন মার্তিনেজ।

অন্যদিকে, এশিয়ান দলটির বিপক্ষে ম্যাচে কিছু সময়ের জন্য মাঠে দেখা যেতে পারে অধিনায়ক মেসিকেও। তবে অতিরিক্ত পরিশ্রম এড়াতে তিনি শুরু থেকেই খেলবেন, নাকি প্রথমার্ধে বেঞ্চে বসে দ্বিতীয় মেয়াদে মাঠে নামবেন- তা এখনো নিশ্চিত নয়।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular