ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeখেলারাজশাহীতে বদলি হলেন গামিনী

রাজশাহীতে বদলি হলেন গামিনী

বিসিবির ন্যাশনাল কিউরেটর গামিনী ডি সিলভাকে রাজশাহীতে বদলি করা হয়েছে। রাজশাহী শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে কিউরেটরের দায়িত্ব পালন করবেন তিনি।

জাতীয় কিউরেটর গামিনী ১৫ বছর কাজ করেছেন মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। ২০১০ সাল থেকে বিসিবিতে কিউরেটর হিসেবে কাজ করছেন এই শ্রীলঙ্কান। ক্রিকেটার ও মাঠকর্মীদের সঙ্গে খারাপ আচরণ করেও বছরের পর বছর টিকে গেছেন তিনি।

সম্প্রতি পাকিস্তানের বিপক্ষে অনুষ্ঠিত টি২০ সিরিজে মানহীন উইকেট বানিয়ে বিপাকে পড়েন গামিনী। তাঁকে মিরপুর থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় বোর্ড। তাঁর জায়গায় টার্ফ ম্যানেজমেন্ট বিভাগের প্রধান করে আনা হয় অস্ট্রেলিয়ান কিউরেটর টনি হেমিংকে। নিয়োগ পেয়েই হেমিং কাজ করছেন মিরপুরে।

শ্রীলঙ্কায় ছুটি কাটিয়ে ঢাকায় ফিরে কাজের জন্য অপেক্ষা করছিলেন গামিনী। রাজশাহীতে বদলি করার মধ্য দিয়ে অপেক্ষার অবসান হলো তাঁর। এই ভেন্যুতেই হয়তো এক বছরের চুক্তির মেয়াদ পূর্ণ করবেন তিনি।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular