ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeখেলা৯৬ বছর আগের স্মৃতি ফিরিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

৯৬ বছর আগের স্মৃতি ফিরিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

ক্রীড়া ডেস্ক: অস্ট্রেলিয়াকে ২–০ গোলে হারিয়ে বিশ্বকাপের নকআউট পর্বে উঠেছে স্বাগতিক যুক্তরাষ্ট্র। সিয়াটলের লুমেন ফিল্ডে দাপুটে এই জয়ে গ্রুপ পর্বে এক ম্যাচ হাতে রেখেই শেষ ৩২ দলে জায়গা করে নিয়েছে তারা। আরেক আয়োজক মেক্সিকোর পর দ্বিতীয় দল হিসেবে বিশ্বকাপের নকআউট পর্বে উঠল যুক্তরাষ্ট্র।

এই জয়ে বিশ্বকাপে পরপর দুটি ম্যাচ জয়ের কীর্তিও গড়েছে যুক্তরাষ্ট্র। ১৯৩০ সালের পর প্রথমবার বিশ্বকাপে পরপর দুই ম্যাচ জিতল মরিসিও পচেত্তিনোর দল। ‘ডি’ গ্রুপে অবশ্য শীর্ষস্থান এখনো নিশ্চিত হয়নি তাদের। তুরস্ক–প্যারাগুয়ে ম্যাচ ড্র হলেই এই গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত হবে যুক্তরাষ্ট্রের।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular