ক্রীড়া ডেস্ক: ব্রাজিলের কাছে ৩-০ গোলে হেরে বিশ্বকাপের শেষ ৩২-এ ওঠার লড়াইয়ে কঠিন অবস্থায় পড়েছে স্কটল্যান্ড। গ্রুপ পর্ব শেষে তৃতীয় স্থানে রয়েছে স্কটিশরা। তাদের ভাগ্য নির্ভর করছে অন্য গ্রুপগুলোর ফলাফলের ওপর।
টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী, ১২টি গ্রুপের তৃতীয় স্থান অধিকারী দলগুলোর মধ্যে সেরা ৮টি দল নকআউট পর্বে জায়গা পাবে। স্কটল্যান্ডের সংগ্রহ ৩ পয়েন্ট এবং গোল ব্যবধান -৩। ফলে তাদের আশা বাঁচিয়ে রাখতে হলে অন্তত চারটি তৃতীয় স্থানধারী দলকে স্কটল্যান্ডের চেয়ে কম পয়েন্ট বা খারাপ গোল ব্যবধান নিয়ে শেষ করতে হবে।
বিশ্বকাপে কুরাসাওয়ের হয়ে ইতিহাস গড়লেন ড. সুজান হুরম্যান
বর্তমান পরিস্থিতিতে পাঁচটি দল স্কটল্যান্ডের নিচে থাকলেও সমান পয়েন্টে থাকা আরও কয়েকটি দলের ম্যাচ বাকি রয়েছে। ডেটা বিশ্লেষণ প্রতিষ্ঠান ওপ্টার হিসাব অনুযায়ী, ৩ পয়েন্ট ও -৩ গোল ব্যবধান নিয়ে নকআউটে ওঠার সম্ভাবনা মাত্র ৪২ শতাংশ।




